Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে পোনা, খাদ্য, এয়ারেটর ও কৃষি উপকরণ বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, এয়ারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকাত হোসেন সুমন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

মৎস্য অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে গৃহস্থালি পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ প্রদর্শনের জন্য ৭ জন এবং প্রযুক্তিনির্ভর মাছ চাষ প্রদর্শনের জন্য ৪ জন মৎস্য চাষিকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করা, গৃহস্থালি পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।