Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

সভায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সঠিকভাবে শনাক্ত করে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। এজন্য মাঠপর্যায়ে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।