Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি 
জুলাই ২৩, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভিন্ন ধরনের হুমকির প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় চাটখিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চাটখিলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো এবং ছবি বিকৃত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত মানহানিই নয়, এটি গণমাধ্যম ও সাংবাদিক সমাজের স্বাধীনতার ওপরও আঘাত।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শাকুর, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন চৌধুরীসহ অন্যরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।