Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বৃদ্ধ হারিচ আহমেদকে হাত-পা বেঁধে মারধরের পর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধপূর্ণ একটি জমিতে চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর ও ফেরদৌসের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল হারিচ আহমেদকে হাত-পা বেঁধে মারধর করে এবং কাদামাটিতে পুঁতে রাখে।

তাদের দাবি, এ সময় হারিচ আহমেদকে উদ্ধার করতে গেলে পরিবারের নারী সদস্যদেরও মারধর করা হয় এবং গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় চৌকিদার ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় হারিচ আহমেদকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ২১ জুলাই মহিপুর থানায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলা দায়েরের কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।