Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় ইংরেজি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক সামিউল আলম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন আহমেদ খোকন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক, সুধীজন ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি রফিকুল ইসলাম হিলালী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সততা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। নিজেকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে।” তিনি সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে নিজের ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম হিলালী জানান, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তিনি শিক্ষার্থীদের প্রতিদিন নতুন ইংরেজি শব্দ শেখা, আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলা এবং ধাপে ধাপে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সমাবেশের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।