ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর সীমান্তে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বিএসএফ ওই সাতজনকে সীমান্তের পাশের একটি বাগানে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নেয় এবং প্রতিবাদ জানায়। এর ফলে বিএসএফ তাদের নিয়ে পিছু হটে।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবির বাধার কারণে বিএসএফ পিছু হটে এবং ওই সাতজনকে নিয়ে চলে যায়।’
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

