Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০-এস সীমান্ত পিলারের পাশ দিয়ে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেন।

স্থানীয়দের দাবি, ওই নারীরা ভারতের শ্রীরামপুর সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে বিএসএফের একটি দল সীমান্ত এলাকায় এসে ওই নারীদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিনিময় হয়। এরপর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধি শুকুর আলী বলেন, “আমরা বিজিবিকে সহযোগিতা করছি। সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”

সরেজমিনে দেখা যায়, ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলারের কাছে একটি বাঁশঝাড়ের নিচে ৯ নারী অবস্থান করছেন। তারা নিজেদের বাংলাদেশি দাবি করে জানান, তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদের অভিযোগ, দালালের মাধ্যমে সীমান্তে এলেও বাংলাদেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর আওতাধীন ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার টিয়া আলম বলেন, “আজ ভোরে ভারত থেকে ৯ জন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি তা প্রতিহত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”

তবে বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ওই নারীদের নাগরিকত্ব বা পরিচয় নিশ্চিত করেনি। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।