আশরাফুজ্জামান সরকার,পলাশবাড়ী((গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ ও ওষুধজাত সামগ্রীর বিক্রয়, মজুত এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির (বাংলাদেশ কেমিস্ট বান্ধব সম্মিলিত পরিষদ) নেতৃবৃন্দ আনোয়ার হোসেন মৃধা বেলু, আতাউর রহমান খোকা, জাকির হোসেন রনি ও বজলুর রহমান রহিম। এছাড়াও জেলা ড্রাগ সুপারিনটেনডেন্ট, জেলা কমিটির নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলার সাতটি উপজেলা শাখার বিসিডিএস নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি মণ্ডল। সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা বিসিডিএসের আহ্বায়ক ও পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন (আঞ্জু)।
আয়োজকরা জানান, নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করা, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান সফল করতে নূরে আলম সিদ্দিকী (জিল্লু), ঝুনু সরকার, রেজাউল করিম, হাবিবুর রহমান (হাবিব), ফিরোজ কামাল, শরিফুল ইসলাম বাবুসহ পলাশবাড়ী বিসিডিএসের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া ফারিয়ার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি আলমগীরসহ ফারিয়ার সকল নেতাকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তারা বলেন, পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও বিসিডিএসের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

