Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ পাঁচজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাচার পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা রাজবাড়ী এলাকায় এসআই ফ. ম. শাহ্জাহান অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন (২৯)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

অন্যদিকে, ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এসআই মো. রুবেল সরকার অভিযান চালিয়ে মো. রিপন (৩২)-কে গ্রেপ্তার করেন। তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই সময়ে কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালোচৌ এলাকায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন পাঠান (৩৬) ও মো. রুবেল মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) তাদের কঠোর পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।