Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

আহতরা হলেন—ফজলুল হক হাওলাদার (৭৫), তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫), নাতি পলক হোসেন (২২) এবং অ্যাম্বুলেন্সের চালক, যার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক হাওলাদার নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকায় যান। সোমবারও চেকআপের উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।