Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ২

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে সুয়াদ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিন ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

অন্যদিকে, সোমবার বিকেলে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম (৭০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।