Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পরিচালিত বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

অভিযানকালে হাতিরদিয়া বাজারের টু স্টার লাইভ বেকারি পরিদর্শন করে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।