Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ৪, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি সমাজের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। জেলা পরিষদ ভবিষ্যতেও শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)।

এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোতালেব হোসেন, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নির্বাচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের শিক্ষা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।