Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিবন্ধনহীন ৫ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

অভিযানে আল জারা স্পেশালাইজড হাসপাতাল, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, নিবন্ধনবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা এবং রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্যসেবার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

এদিকে, স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অবৈধ ও অনিয়মে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।