Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতের উদ্যোগ, ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম. আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এহিয়াতুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভা শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ, সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।