নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার দেশের ১৮১টি কলেজের মোট ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ।
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কলেজ থেকেও ফলাফলের বিস্তারিত তথ্য জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

