Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীর মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬৪ নম্বর মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাতাশিয়া গ্রামের বাসিন্দা গোবিন্দ কির্ত্তনীয়া। দীর্ঘ প্রায় ৮০ বছরের প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে এবারই প্রথম মাহমুদপুর গ্রামের বাইরের একজনকে বিদ্যালয়টির সভাপতি করা হলো।

জানা গেছে, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে মাহমুদপুর গ্রামের বাসিন্দারাই নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার সেই দীর্ঘদিনের ধারায় পরিবর্তন এনে পার্শ্ববর্তী সাতাশিয়া গ্রামের বাসিন্দা গোবিন্দ কির্ত্তনীয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া বলেন, “আগে যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা বিদ্যালয়ের জন্য কতটুকু কাজ করেছেন তা আমি জানি না। তবে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে শতভাগ চেষ্টা করব।”

বিদ্যালয়ের অভিভাবক লাবনী বেগম বলেন, “নতুন সভাপতির কাছে আমাদের প্রত্যাশা অনেক। তিনি যেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখেন – এটাই আমাদের প্রত্যাশা।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী বিশ্বাস বলেন, “বিদ্যালয়ের উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।