নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি পার্ক সংলগ্ন নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়। দুইজনকে মোট ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী মডেল থানার এসআই (নি.) মাসুদ ফকির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

