Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ ডা. বাবরকে দেখতে হাসপাতালে গেলেন এমপি জিলানী

গোপালগঞ্জ থেকে আরিফুল হকের আরিফ
আগস্ট ৮, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ থেকে আরিফুল হকের আরিফ

ঢাকার পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কেবিনে বিশ্রামে রয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। ফিস্টুলাজনিত শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে তিনি হাসপাতালে ভর্তি হন। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

চিকিৎসাধীন সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পিজি হাসপাতালে গিয়ে ডা. কেএম বাবরের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ফজলুল কবির দারাসহ গোপালগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হাসপাতাল থেকে বের হয়ে বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, এমপি ডা. কেএম বাবর বর্তমানে শঙ্কামুক্ত ও সুস্থ আছেন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে জনগণের সেবায় পুনরায় আত্মনিয়োগ করবেন।

এদিকে দ্রুত পূর্ণ সুস্থতার জন্য গোপালগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য ডা. কেএম বাবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।