Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে ফরিদপুরে সবজির সরবরাহ কমেছে, ঊর্ধ্বমুখী অধিকাংশ পণ্যের দাম

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

টানা কয়েক দিনের বর্ষণে ফরিদপুর ও আশপাশের এলাকা থেকে সবজিবাহী ট্রাকের সরবরাহ কমে গেছে। এতে স্থানীয় বাজারগুলোতে সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে আমদানির প্রভাবে কাঁচা মরিচের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

রোববার (৯ আগস্ট) ফরিদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন কেজিপ্রতি ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

অন্যদিকে আমদানির প্রভাবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, আয় বাড়ছে না, অথচ প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এভাবে দাম বাড়তে থাকলে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়বে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে কৃষকেরা মাঠ থেকে সময়মতো সবজি তুলতে পারছেন না। পাশাপাশি সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও কিছুটা ব্যাহত হচ্ছে। ফলে ফরিদপুরের প্রধান পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ কমেছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দাম কমার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা।

এদিকে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।