Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতেই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

রোববার (৯ আগস্ট) রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয়ে আয়োজিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাই জনগণের রায় ও প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ‘আমাদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়; বরং জনগণের দেওয়া রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।’

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বিগত সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং ‘পুলিশ লীগ’ তৈরি করে রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত থেকে প্রশাসনিক নিয়োগ নিশ্চিত করতে নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের দাবি জানান তিনি।

সমাবেশে ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।