Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-২

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুম ইফতেখার বলেন, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান বলেন, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেয়া তথ্য মতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।