Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১১, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহত শিক্ষার্থী সাব্বির হোসেনের বাবার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার পথে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন বাউবির এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। পাথরের আঘাতে তাঁর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া তিনি মাথায়ও গুরুতর আঘাত পান।

ঘটনার পর তাঁকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

সাব্বিরের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বাউবি কর্তৃপক্ষ। তাঁর চিকিৎসা ব্যয়ে সহযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের যেকোনো সংকট ও দুর্দিনে পাশে থাকার বিষয়ে আন্তরিক। সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করছি। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব পাশে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।