Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ১৮ শিক্ষক, ৮ শিক্ষার্থী; দাখিলে পাস করেছে মাত্র ১ জন

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকিরচর ইসলামীয়া মহিলা ফাজিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে। বাকি সাতজনই অকৃতকার্য হয়েছে। এ ফলাফল ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যার অসামঞ্জস্য নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছে মাত্র আটজন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৮ জন এবং কর্মচারী রয়েছেন পাঁচজন। ১৮ শিক্ষকের মধ্যে আটজন নারী ও ১০ জন পুরুষ। অর্থাৎ, আটজন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ২৩ জন জনবল দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের দাবি, এত কমসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং তাদের পেছনে সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি এবারের দাখিল পরীক্ষায় আটজনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের পাঠদান ও শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-কর্মচারীর সংখ্যা এবং পরীক্ষার ফলাফলের মধ্যে যে অসামঞ্জস্য দেখা দিয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।