Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ আসিফ উল আলম। মহামান্য রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি বিদায়ী অধ্যক্ষ ডা. দিলরুবা জেবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব হস্তান্তরের সময় কলেজ প্রাঙ্গণে একদল শিক্ষার্থী ডা. আসিফ উল আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’ (স্বাচিপ)-এর সদস্য হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেন।

তবে ডা. আসিফ উল আলম স্বাচিপের সঙ্গে যুক্ত—এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় চিকিৎসক নেতারা। তাদের বক্তব্য অনুযায়ী, ডা. আসিফ উল আলম বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা।

ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বলেন, “ডা. আসিফ আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল নেতা। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে শিক্ষার্থীদের উসকানি দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওবায়দুর রহমান বলেন, “মহামান্য রাষ্ট্রপতি যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের চারটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। ডা. আসিফ উল আলম কোনো রাজনৈতিক বিতর্কের অংশ নন। ড্যাব ছাড়া অন্য কোনো সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।”

স্থানীয় চিকিৎসক ও সচেতন নাগরিকদের মতে, প্রফেসর ডা. সৈয়দ আসিফ উল আলম দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, ডা. আসিফ উল আলম ফরিদপুরের সুপরিচিত শিক্ষক সৈয়দ মোজাম্মেল হকের সন্তান। স্থানীয়ভাবে তিনি দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় ভূমিকার জন্য ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।