Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ফেনী প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। তিন দিনের প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সময়ে সাংবাদিকদের এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে দক্ষতা অর্জন করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে পাঠকের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে।

তিন দিনের প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা ও উপস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।