Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বোমাসদৃশ ৩ বক্স উদ্ধার, পরে মিলল সাউন্ড বক্স

মেহেরপুর প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলানো বোমাসদৃশ তিনটি বক্স ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্সগুলো উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সেগুলো বোমা নয়, সাউন্ড বক্স।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলানো একটি বক্স দেখতে পান স্থানীয়রা। বক্সটির সঙ্গে ব্যাটারির সংযোগ থাকায় তাদের মধ্যে সন্দেহ ও আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এ সময় বক্সটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

মেহেরপুর সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় সতর্কতার সঙ্গে বক্সটি নামিয়ে নেয়। পরে সেটি পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়। এরপর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটি খুলে পরীক্ষা করা হলে ভেতরে বিস্ফোরকজাতীয় কিছু পাওয়া যায়নি। বক্সের ভেতরে সাউন্ড বক্সের সরঞ্জাম রয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ।

এরই মধ্যে শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বক্স ঝোলানো থাকার খবর পায় পুলিশ। পরে সেগুলোও উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পার্কের সামনে ঝোলানো বক্স থেকে সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়। বোমাসদৃশ বক্সে ভাষণ প্রচারের ঘটনায় এলাকায় কৌতূহলের পাশাপাশি আতঙ্কও সৃষ্টি হয়।

পরে পুলিশ তিনটি বক্সই উদ্ধার করে থানায় নিয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে কে বা কারা এসব বক্স ঝুলিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়, সাউন্ড বক্স। উদ্ধার করা তিনটি বক্স থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।