Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলনে আমির হামজা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হামজা বলেন, ‘এ দেশে কোনো আইনশৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই।’ নিজের নিরাপত্তার ভার আল্লাহর ওপর তুলে দেওয়ার কথাও বলেন তিনি।

আমির হামজা অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।

আমির হামজা হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান। তবে প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য আমির হামজা।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।