Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Link Copied!

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

নড়াইল জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার(১৬আগস্ট) দুপুরে সদর উপজেলা কার্যালয় চত্বর থেকে র‌্যালীর বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‌্যালী শেষে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু,নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির,অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল-১ আসনের এমপির প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল,জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ও মৎস্যচাষীরা। পরে মৎস চাষীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।