Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী ১৪০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী ১৪০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা হাসপাতালে মেডিকেল ডায়াগনস্টিক সরঞ্জাম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট কমবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাইসাইকেল পাওয়া বানা এম এ মসজিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, দূরের বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে প্রতিদিন অনেক কষ্ট হতো। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় বাইসাইকেল কেনা সম্ভব হয়নি। এখন বাইসাইকেল পাওয়ায় যাতায়াতের কষ্ট কমবে এবং সময়মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করা সম্ভব হবে। এ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান।

এ সময় এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।