Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পৃথক স্থান থেকে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের পৃথক তিনটি স্থান থেকে এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর থেকে এক বৃদ্ধ, কাশিয়ানী থেকে এক কৃষক এবং সদর উপজেলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

রোববার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ মিজানুর রহমান খলিফার বলে শনাক্ত করা হয়।

অপরদিকে, সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, নেশা করার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীর দাবি, বাবুল মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মুকসুদপুর থেকে উদ্ধার করা বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনার পৃথকভাবে তদন্ত করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।