Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৮৩ পরিবার পেল ৩ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ জন ও তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৫৫টি পরিবারের অনুকূলে পরিবারপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা এবং আহত ২৮ জনের চিকিৎসার জন্য মোট ৪২ লাখ টাকা দেওয়া হয়।

নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সদর কার্যালয় (ঢাকা)-এর পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোহাম্মৎ মমতাজ বেগম।

আলোচনা শেষে প্রধান অতিথি মোহাম্মৎ মমতাজ বেগমসহ অন্যান্য অতিথিরা নিহতদের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ আর্থিক সহায়তা কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।