Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার সকালে বর্ণাঢ্য র‍্যালি শেষে তালা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষ কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। পাশাপাশি তালা উপজেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও অধিক মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন ও বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।