Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি মেনে রোগীদের সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।