Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। এসব মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যে চক্ষু চিকিৎসার এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী ক্যাম্পে ১৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের চোখ পরীক্ষা, ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের মধ্য থেকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে রোগী বাছাই করা হয়।

বিনামূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় চিকিৎসাসেবা নিতে আসা মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট অ্যান্ড ফাইবার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি রোজিনা সিদ্দিকী সোমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার এবং কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট অহিদুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।