Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার হয়ে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান ও শাহিনুর রহমানসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য তৎপরতা বন্ধের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।