Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১৭, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই খুলনা, মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক রহিজ আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযানকালে বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এবং সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারি দই ঘরকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০০৮-এর ২৪(১) ধারায় দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভাই ভাই ওয়েল মিলের স্বত্বাধিকারী উদয় সাধুকে একই ধারায় ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

অভিযানের সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছ ও মাংসের দোকানেও পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের ওজন ও পরিমাপের ক্ষেত্রে নিয়ম মেনে চলা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।