Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুর পৌর এলাকার সর্দারপাড়ায় মিরপুর আদিবাসী সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসী সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন, জাসদ নেতা আলিম সর্দারপাড়ায় চারতলা একটি বাড়ি নির্মাণ করলেও পানি ও পয়োনিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখেননি। তারা দাবি করেন, মাঝে মাঝে পাইপের মাধ্যমে বাড়ির মলমূত্র পরিষ্কার করে আদিবাসীদের ব্যবহৃত টিউবওয়েলের পাশ দিয়ে জিকের খালে ফেলা হয়। এতে টিউবওয়েলের আশপাশে মলমূত্র জমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি নিয়ে নিষেধ করলে আলিম তাদের সঙ্গে অসদাচরণ করেন। রোববার রাতে আবারও পাইপের মাধ্যমে মলমূত্র পরিষ্কার করার সময় আদিবাসীরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে আত্মীয়স্বজনকে ডেকে এনে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বসুসহ তিনজন আদিবাসী আহত হয়েছেন বলে মানববন্ধনে জানানো হয়।

এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত আলিম, তার আত্মীয় মাইনুলসহ হামলায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি মিরপুরের আদিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।