Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ইয়াবাসহ মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার,চিতলমারী
আগস্ট ১৮, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

 স্টাফ রিপোর্টার,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে মাদক সেবনের অপরাধে জুয়েল শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হিজলা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় জুয়েল শিকদারকে চার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল শিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল শিকদার উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামের মৃত এমদাদ শিকদারের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।