Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে একই দিনে তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১০

রাজবাড়ী প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সবশেষে দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত আট যাত্রী আহত হন।

আহতরা হলেন—কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিল্পব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)।

আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক-হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাংশা হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম বলেন, সকালে পাংশা কলেজ মোড়সংলগ্ন পাইকারা এলাকায় ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও পুলিশের টিম রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একই মহাসড়কে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি ও অন্তত ১০ জন আহত হওয়ায় সড়কটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।