Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার অভিযোগে ফরিদপুরে জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত নেতৃত্ব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং বোয়ালমারী বাজারের ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতাল’-এর অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি দুই পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েক দিন আগে ওই প্রবাসী তাকে ফোন করে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।