Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুমতীতে পানি বাড়ার সঙ্গে তীব্র ভাঙন, হুমকিতে বসতবাড়ি ও আবাদি জমি

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

উপজেলার বসুরধুলজুড়ী, ভোলানাথপুর, রুইজানী, গোপালনগর, হরেকৃষ্ণপুর, ঝামা বাজার ও চরঝামাসহ বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতঘর, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। এতে অনেক পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারানোর আশঙ্কায় রয়েছেন।

স্থানীয়রা জানান, মধুমতীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোতও বেড়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কখন কোন স্থাপনা বা জমি নদীতে বিলীন হয়ে যায়, সেই আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

এদিকে বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার হরেকৃষ্ণপুর ভাঙন এলাকা ও ঝামা এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের ৩০০ মিটার এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। এ সময় তিনি ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।