Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে দুর্ঘটনাকবলিত বাসের নিচে শিক্ষার্থীর মরদেহ, দুই দিন পর উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনার পর খাদে পড়ে থাকা বাসের নিচে চাপা পড়ে থাকা হাফিজুর রহমান (২৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় দুর্ঘটনাস্থলের পাশের পানিতে মরদেহটি ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত হাফিজুর রহমান কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের (শেষ বর্ষ) শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার দিন ফাইনাল পরীক্ষা দিতে কাশিয়ানী থেকে ফরিদপুর যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বিদ্যুৎ সাবস্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। পরদিন বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালানো হলেও তখন কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

এরপর বুধবার দুর্ঘটনাস্থলের ওই খাদে পাট জাগ দিতে আসা এক কৃষক পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন।

নিহতের চাচা মোশারেফ মোল্যা বলেন, “আমার ভাতিজা সোমবার সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় থানায় একটি জিডিও করা হয়েছিল। আজ জানতে পারি, বাস দুর্ঘটনার খাদে একটি মরদেহ ভেসে উঠেছে। এসে দেখি মরদেহটি আমার ভাতিজার।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, হাফিজুর রহমান বাসের নিচে পানিতে চাপা পড়ে ছিলেন। বুধবার তার মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।