Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মৎস্য চাষে সাফল্য, শ্রেষ্ঠ চাষির পুরস্কার পেলেন শেখ নাসির আহাম্মেদ

খুলনা প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পুরস্কার পেয়েছেন মৎস্যচাষি ও উদ্যোক্তা শেখ নাসির আহাম্মেদ। তিনি ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান। সভায় আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মৎস্য খাতের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদসহ স্থানীয় মৎস্যচাষি, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার পেয়ে শেখ নাসির আহাম্মেদ বলেন, “তেরখাদা উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দেশের কল্যাণে কাজ করে যেতে পারি।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে মাছ উৎপাদন আরও বাড়াতে চাই। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখারও ইচ্ছা রয়েছে।”

স্থানীয় মৎস্যচাষিরা জানান, তেরখাদায় মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মৎস্য চাষ বাড়ানো গেলে স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষির এ স্বীকৃতি স্থানীয় উদ্যোক্তাদের মৎস্য চাষে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে স্থানীয় মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।