Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ বাজারে খন্দকার ফারুক হোসেনের বিসিআইসি সার ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এবং গোয়ালন্দ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার নীতিমালা অনুযায়ী ডিলারদের নিজস্ব নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে সার বিক্রি করার কথা। কিন্তু খন্দকার ফারুক হোসেন তার নির্ধারিত এলাকা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাইরে গিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কৃষকদের কাছে ৪০ বস্তা ইউরিয়া সার বিক্রি করেন। পরে এসব সার পরিবহনের সময় খবর পেয়ে তা আটক করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্ণধার খন্দকার ফারুক হোসেনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা সারগুলো ডিলারকে তার নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়।

অভিযানের বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, নীতিমালা অনুযায়ী ডিলার ফারুকের দৌলতদিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ ও বিক্রি করার কথা ছিল। কিন্তু তিনি নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি করে নীতিমালা লঙ্ঘন করেছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।