মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, থানা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, আব্দুল মোতালেব গাজী, গাজী সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা আসাদুজ্জামান মিন্টুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার জন্য সবার কাছে দোয়া চান।
জানা গেছে, সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে আসাদুজ্জামান মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিয়েছেন।
তার জ্যেষ্ঠপুত্র সোহানুজ্জামান তোহা জানান, আগামী ২২ আগস্ট ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে আসাদুজ্জামান মিন্টুর ওপেন হার্ট সার্জারি করার কথা রয়েছে।
পরে আসাদুজ্জামান মিন্টুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

