Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধুখালী সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং মধুখালী থানার পুলিশ পরিদর্শক সুকদেব রায় উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

অভিযান পরিচালনার মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখলমুক্ত করা হয়। এতে সদর বাজার এলাকায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলের সুযোগ আরও সহজ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টদের মতে, সড়কটি যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচলের উপযোগী রাখতে সরকারি জমিতে যেন ভবিষ্যতে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দখল করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।