Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ফরিদপুরের মাদক, সন্ত্রাসসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পর পুলিশের হারানো আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এখনো অনেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ কেউ পুলিশকে নিজেদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড আর হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) ঢেলে সাজানো হচ্ছে। খুব শিগগিরই পুলিশ আরও সক্রিয়ভাবে সব ধরনের অপরাধ দমনে সক্ষম হবে।

পুলিশ সুপার আরও বলেন, মাদক, সন্ত্রাস, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এসব কাজে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সংবাদকর্মী পান্না বালা, নাজিম বকাউলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন। তাঁরা জেলার মাদক, যানজট, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ও আজমির হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।