Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সিলেট প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫) এবং রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ও গোলাপগঞ্জ সার্কেলের শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলীর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রোজেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রনকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।