Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতা বাড়াতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব মোল্যার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. রিজাউল করিম ঝন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিলীপ কুমার আচার্য, পল্লী চিকিৎসক মো. আতিয়ার রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাঁচু গোপাল মণ্ডল, অভিভাবক হিমাংশু কুমার সাহা ও মো. তালেব হোসেন মোল্যাসহ অনেকে।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।